POPULAR BD NEWS
Popular BD News Logo

দুর্ভিক্ষ

আইরিন সুলতানা লিমা | প্রকাশিত: জুন ২৪, ২০২০ | সময়: ১০:১০ অপরাহ্ণ

দুর্ভিক্ষ চলছে-
নিঃশ্বাসের দুর্ভিক্ষ
দুর্ভিক্ষ চলছে –
ভালোবাসার দুর্ভিক্ষ
এ শহরে দুর্ভিক্ষ চলে
লজ্জা ও কৃতজ্ঞতার।
এখানে কেউ এসো না
এরা সবাই অহংকারী।

দুর্ভিক্ষ চলছে –
সত্যের দুর্ভিক্ষ
এখানে কেউ এসো না
কেউ কথা রাখবে না।

চেয়ে দেখো-
এটা মৃত্যুর মিছিল
এখানে পরাজয় নেই
আছে ধ্বংস হওয়া।
ঠিক যেমন –
আর্নেস্ট হেমিংওয়ে
তিনিও পরাজিত হতে চাননি
অথচ ধ্বংস হয়েছিলেন
লড়াই করতে করতে।
আর ধ্বংসের পরতো
পরাজয় আসতে বাধ্য
তাইতো আর্নেস্ট ধ্বংসের পর
হয়েছেন পরাজিত।

অতএব, অন্ধকার এ শহরে
অন্ধকার গহ্বরে এসো না।
এখানে কতগুলো কীট
সর্বদা মৃত্যুর মিছিল করে
এখানে ধ্বংস নিশ্চিত।
জেনে রেখো –
ধ্বংসের পরেইতো
আসে পরাজয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন