POPULAR BD NEWS
Popular BD News Logo

২০ মণ জাটকা জব্দ, ৭ ব্যবসায়ীর জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১ | সময়: ৬:৫০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় প্রায় ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে।

এসময় সাত মাছ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে কোস্টগার্ড আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকা থেকে জাটকা জব্দ ও ব্যবসায়ীদের আটক করে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন