বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে ৪টি পথে ৮ প্রার্থী চূড়ান্ত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশগ্রহণ করেন মো: আলাউদ্দিন মুন্সী, মো: জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, মো: শাহীন হোসেন, ওমর ফারুক মুন্সি, তপন কুমার চক্রবর্তী, শাখাওয়াত হোসেন, লিটন পাটোয়ারী, মহিলা অভিভাবক সদস্য পদে হাসিনা বেগম।
এছাড়া শিক্ষক প্রতিনিধি পদে ইমাম হোসেন, রণজিৎ চন্দ্র পাল, মো: মোখলেছুর রহমান, মো: মঈনুল হোসেন, মহিলা শিক্ষক প্রতিনিধি পদে উম্মে সালমা, দাতা সদস্য পদে ধীরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী রয়েছেন।
ম্যানেজিং কমিটির নির্বাচনী আচরণবিধি সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ম্যানেজিং কমিটির কোন সদস্য পদে নির্বাচনী প্রচারণায় কোনরূপ মিছিল, জনসভা, অবিভাবক সমাবেশ, শোভাযাত্রা, লাউড স্পিকার, বাইসাইকেল বা মোটরসাইকেল কিংবা গাড়ি বহর ব্যাবহার করা যাবে না।
নির্বাচনী প্রচারণা কেবল ৫.৫ইঞ্চি বাই ৮.৫ ইঞ্চি সাদাকালো লিফলেট প্রকাশ ব্যাতীত অন্য কোন খাতে অর্থ ব্যায় করা যাবে না এবং কোন নির্বাচনী ক্যাম্প স্হাপন করা যাবে না। কোন প্রতীকী নিয়ে নির্বাচন হবে না, ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, কোন প্রার্থী যদি তার প্রার্থীতা প্রত্যাহার করতে চায় তাহলে আগামী ৯ তারিখের মধ্যে প্রত্যাহার করতে পারবে।
ওইসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খোদেজা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক কামরুল খাঁন, পৌর ৩নং ওয়ার্ড সাবেক ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন তপদার, সাবেক যুবলীগের সহ-সভাপতি মো. ইমন হোসেন রিদয়, ৩নং ওয়ার্ড পুলিশিং কমিটির সহ-সভাপতি শাহ – আলম, অবিভাবক সদস্য হেলাল, ৩নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি যুবলীগ হুমায়ুন কবির তালুকদার, ৩নং ওয়ার্ড যুবলীগ আহসান সিকদার, সাবেক ছাত্রনেতস সাইফুর রহমান, শাহজাহান ভুইঞা, আব্বাস মুন্সী, শাহজাহান মোল্লা, আবদুল হান্নান, জমির পাটোয়ারী প্রমুখ