POPULAR BD NEWS
Popular BD News Logo

পর্দায় আসছে নতুন নাটক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১ | সময়: ৪:৫৬ অপরাহ্ণ

ক্রিকেট খেলা নিয়ে এবার তৈরি হলো ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। নাটকটির গল্পের প্রয়োজনে ওয়েস্ট ইন্ডিজের দলের খেলোয়াড় সেজেছিলেন ১১ জন অভিনেতা।

‘টিম ওয়েস্ট ইন্ডিজ’ নাটকে অভিনয় করবেন মারজুক রাসেল, চাষি আলম, হাসান মাসুদ, তানজিম হাসান, ওয়ালিউল হক, সামান্তা পারভেজ, পাভেল প্রমুখ।

মাইদুল রাকিবের কথায়, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে নাটকে গল্প। ক্রিকেট খেলা ঘিরে বিভিন্ন সময় যে মজার ঘটনা ঘটে সেটাই কমেডি আকারে তুলে ধরা হয়েছে। আমাদের গল্পে একটি দলের নাম “টিম ওয়েস্ট ইন্ডিজ”।

সিফাত হোসেনের সংলাপে, নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব।

নাটকটির নির্মাতা মাইদুল রাকিব গণমাধ্যমকে বলেন, ‘গ্রামে অনেক আগে থেকেই একটা রীতি চালু আছে, ফাইনালে উঠলেই বাইরে থেকে খেলোয়াড় আনতে হবে।

কিন্তু যারা প্রথম থেকে খেলে ফাইনালে গেল, তাদের যদি উৎসাহ দেওয়া হয়, তাহলে এখান থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে। সেই জায়গা থেকেই গল্পটা বলেছি।

গত বুধবার নির্মাতা জানান, বরিশালের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। ডিসেম্বরে এটি আরটিভিতে প্রচারিত হবে।

সূত্র:ইত্তেফাক

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন