POPULAR BD NEWS
Popular BD News Logo

ধোপল্লা বাজারে পুড়ে গেলো ৮দোকান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১ | সময়: ১১:০০ পূর্বাহ্ণ

শাহরাস্তি উপজেলার ধোপল্লা মধ্যবাজারে ৮ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, প্রায় ৪০লক্ষ ৫০হাজার টাকার ক্ষয়ক্ষতি।

জহিরুল ইসলামের বেকারী থেকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের সদস্যরা স্থানীয় ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর মধ্যে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান, রহমাতুল্লাহি আলামিন ফার্মেসি ৩লক্ষ টাকা, আল মদিনা বেকারীরসহ ৩টি দোকান ৩০লক্ষ টাকা, রুবেল স্টোর ৬লক্ষ টাকা, ওহিদ স্বর্ন শিল্পালয় ১লক্ষ টাকা, পানের আড়ৎ ৫০হাজার টাকা, রাইস মেইলের ১লক্ষ টাকা। ক্ষয়ক্ষতির পরিমান সর্বমোট ৪০লক্ষ ৫০হাজার টাকা।
 এছাড়াও দোকানগুলোর সঙ্গে থাকা অন্য দোকানও ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুনের ভয়াবহতা কারণে দোকানের ধারে কাছেও কেউ যেতে পারেনি। যার ফলে আগুন নেভানোর আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাজেদুল করিম যোয়ারদার আগুনের ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন