POPULAR BD NEWS
Popular BD News Logo

পরিবহণ ধর্মঘটের বিষয়ে সমাধান আসছে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১ | সময়: ১১:২৬ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। রোববারের বিআরটিএ’র ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক থেকে পরিবহণ ধর্মঘটের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসবে।

শুক্রবার বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়েই বারবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ। তাই এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। নেতাকর্মীরাই আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, তৃণমূলের কারণেই আজ আওয়ামী লীগ শক্তিশালী দল। বাংলাদেশ সব ধর্মের মানুষের উলে­খ করে তিন বলেন, সব সাম্প্রদায়িক হামলার মুখোশ উন্মোচন করা হচ্ছে। দেশ থেকে সাম্প্রদায়িক সব অপশক্তি দূর করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে কোনো আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ পরিবহণ মালিক সমিতির নেতাকর্মীরা। বুধবার রাতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বৃদ্ধি করে ৮০ টাকা করা হয়। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরিচালক-মালিকরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। তাদের সঙ্গে যোগ দেন বাসচালক-মালিকরাও।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন