POPULAR BD NEWS
Popular BD News Logo

লঞ্চ ভাড়া দ্বিগুণ করতে চান মালিকরা, সময় দিলেন শনিবার দুপুর পর্যন্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১ | সময়: ১১:০৪ অপরাহ্ণ

দেশের নৌপথে চলাচলকারী লঞ্চের ভাড়া দ্বিগুণ করতে চান লঞ্চ মালিকরা। লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেছেন, সরকার তেলের দাম বাড়ানোর কারণে লঞ্চ ভাড়াও শতভাগ বাড়াতে হবে।

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি।

বুধবার ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করার পরদিনই বৃহস্পতিবার এলপি গ্যাসের দামও বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তেলের মূল্য বাড়ানোর পর শুক্রবার সকাল থেকে সারা দেশে পরিবহণ মালিক ও শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে।

এরপরই লঞ্চ মালিকদের ভাড়া বাড়ানোর এ আলটিমেটাম দেওয়া হলো।

এদিকে শুক্রবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লঞ্চ মালিক সমিতির সভাপতি বলেন, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে আমাদের পক্ষে লঞ্চ পরিচালনা করা সম্ভব হবে না।

মালিক সমিতির সভাপতি বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ। স্টিলের দাম বেড়েছে ২০-২৫ শতাংশ। সব কিছু মিলে আমরা ভাড়া শতভাগ বৃদ্ধির প্রস্তাব করব। এখনই লিখিত প্রস্তাব পাঠাব।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন