POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ইউপি সদস্য প্রার্থী আব্দুর রহমানের গনসংযোগ ও শোডাউন

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১ | সময়: ৯:০২ অপরাহ্ণ

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী আমেজ ও প্রচারনা ততই বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মো. আব্দুর রহমান গনসংযোগ ও বিশাল শোডাউন করেছেন। গতকাল শুক্রবার বিকাল ৩টায় রাগদৈল দক্ষিন পাড়া মোড় থেকে দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে শোডাউন করে। রাগদৈল,বজুরীখোলা ও রাগদৈল বাজার প্রদক্ষিন শেষে পূনরায় রাগদৈল দক্ষিন মোড়ে এসে দলীয় কার্যালয়ের সামনে গনসংযোগ শেষ হয়।

সাচার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মো. আব্দুর রহমান বলেন, আমি বিগত প্রায় ১০বছর যাবত ইউনিয়ন পরিষদে কাজ করছি। ইউপি কার্যালয়ে কাজ করতে এসে সাধারন মানুষের সাথে মিশে মানুষের সেবা প্রাপ্তির বিষয়ে অনুধাবন করেছি। মানুষের চাহিদা পূরন,সেবাদান ও এলাকার উন্নয়নে কাজ করতে আমি ইউপি সদস্য প্রার্থী হয়েছি। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে এ ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়ে ওয়ার্ডবাসীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চাই। একাধিক এলাকাবাসী বলেন, দলমত নির্বিশেষে আব্দুর রহমান এলাকায় জনপ্রিয়তা রয়েছে। তিনি বিগত দিনে এলাকাবাসীর সুখে দু:খে পাশে থাকায় এ ওয়ার্ডের মানুষ তার কাছে নিরাপদ। ইউপি নির্বাচনে আব্দুর রহমানকে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত করা এখন সময়ের দাবি।

এসময় স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এলাকার কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন