POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে প্রেসক্লাবের সম্পত্তি ও ভবন হবে: মেজর রফিক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১ | সময়: ৪:২৭ অপরাহ্ণ

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ নভেম্বর) হাজীগঞ্জ উপজেলার বিজনেস পার্কের ফুড লাভার্সে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

তিনি বলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের জন্য সম্পত্তি ও ভবন করার উদ্যোগ গ্রহন করা হবে।

সাংবাদিকরা হলেন স্বাধীনতার অন্যতম বাহক। তাদের জন্য দেশ আজ বিশ্বব্যাপী সুনাম অর্জন করে ব্যাপক উন্নয়নের অবদান রাখছে। আমরা আরও প্রত্যাশা করি সাংবাদিকদের লেখনিতে যেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। সে জন্য আবারও সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সাংবাদিকদের সংগ্রামী জীবনের মূল্যায়ন চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ড. আলমগীর কবির পাটোয়ারী।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাবেক সভাপতি কাজী শাহাদাত, হাজীগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে জেলার ৮ উপজেলা থেকে দুই শতাধিক সংবাদকর্মী সমাবেশে যোগদান করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন