POPULAR BD NEWS
Popular BD News Logo

সৌদিতে ভবন থেকে পড়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ | সময়: ৬:০১ অপরাহ্ণ

সৌদি আরবে তিনতলা ভবন থেকে পড়ে রাকিব (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে রিয়াদ শহরে কাজ করার সময় ওই ভবন থেকে পড়ে মারা যান তিনি।

নিহত রাকিব ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাকিব প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরে কাজ করছিলেন। গত দুই মাস আগে দেশে ফিরে পাশের বাড়ি হরিপুরনুড়াপাড়া গ্রামের মীম আক্তারকে বিয়ে করেন তিনি।

বিয়ের ২৫ দিন পর রাকিব পুনরায় সৌদি আরবে ফিরে যান।

মঙ্গলবার রিয়াদ শহরে মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাকিব কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে মারা যান।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন