POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরের ৩ ইউনিয়নে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১ | সময়: ১২:৩৮ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চাচ্ছেন।

তারা হলেন ইসলামাবাদ ইউনিয়নে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন এর আপন ভাতিজা এবং উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল(নৌকা), ফতেপুর পশ্চিম ইউনিয়নে চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর আপন ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ (নৌকা) এবং দুর্গাপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর ছোট ভাই মোকাররম হোসেন খান ওপেল (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

উল্লেখ্য ২ নভেম্বর মনোয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন