POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ | সময়: ৫:৩৯ অপরাহ্ণ

স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।  বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৬) ফাঁকে এ সাক্ষাৎ হয়।

সোমবার তথ্য অধিদপ্তর (পিআইডি) তাদের সাক্ষাতের ছবি প্রকাশ করেছে।

ছবিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়। তবে, প্রধানমন্ত্রী ও বিল গেটসের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

রোববার (৩১ অক্টোবর) স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬)। চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত এ সম্মেলন চলবে। সেখানে অংশ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন