চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে বঙ্গবন্ধু ম্যূরাল ও বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বঙ্গবন্ধু ম্যূরাল ও বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
মতবিনিময় সভায় পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সিনি. যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিন ও পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকীল আহমেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. হেলাল উদ্দিন।
বক্তব্য রাখেন, পৌর যুবলীগ নেতা গাজী কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পলিটেকনিক ছাত্রলীগের সহ-সভাপতি মো. তুহিন প্রমুখ।
এসময় চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, সদস্য আহসান হাবীব প্রাঞ্জল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ইকবাল আজিজ শাহীন, সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহ জালাল প্রধান জালাল, সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মো.কামাল হোসেন অন্তর, সহ-সভাপতি মো.গাজী কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীসহ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
E/N