POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগের আয়োজনে দোয়া অনুষ্ঠিত

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১ | সময়: ৬:৩৫ অপরাহ্ণ

ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল হাসান রিপনের বাবা নুর ইসলাম মাষ্টারের মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

রবিবার বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে আছরের নামাজ শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করেন উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।

ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, আতাউর রহমান পাটোয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত জুয়েল, জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য ও শাহরাস্তি উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান।

হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী-যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহন গাজী।

হাজীগঞ্জ উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগের আয়োজনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন সাহা, সাবেক ছাত্রনেতা শরীফ মজুমদার, চঞ্চল সাহা, মো. ইউসুফ পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফ মোল্লা, বাজার ব্যাবসয়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ- সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক ছাত্রনেতা পিংকু দেবনাথ, জিশান পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা মো. সাইফুর রহমান, সাবেক ছাত্রনেতা সোহেল ও বুলবুল প্রমুখ।
মিলাদ শেষে মুসল্লীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন