করোনা দ্বিতীয় ঢেউয়ে ফ্রি অক্সিজেন সেবা দেয়া হাজীগঞ্জ উপজেলার ২৩ স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দিলো সামাজিক সংগঠন সবুজ সংঘ।
শনিবার সকালে হাজীগঞ্জ বাজারের শহীদ আলী আজ্জম সড়কের সবুজ সংঘের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
সবুজ সংঘের সভাপতি খায়রুল কবির আবাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন রশীদ স্বপনের পরিচালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে ফ্রি অক্সিজেন সেবা দেয়া ২৩ সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া সংগঠনগুলো হলো রোটারী ক্লাব হাজীগঞ্জ, পপুলার সেচ্ছাসেবী টিম, আলোর মিছিল, প্রচেস্টা, আলোর বাহন, স্পন্দন, তরুণ ব্লাড ডোনেশন যুব সমাজ কল্যাণ সংস্থ্যা, লাইফ ফাউন্ডেশন, আই টি-টুয়ান্টি সোসাইটি, হ্যালো সেবা সেন্টার, প্রভাত সমাজ কল্যাণ সংস্থা, সেবা সংঘ, সোস্যাল এইড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন, রাজাপুর প্রগতি সংসদ, সেন্দ্রা মানবিক সংস্থ্যা, লাইফ লাইন, হাজীগঞ্জ বনফুল সংঘ, রাজারগাঁও কোরআন শিক্ষা ফাউন্ডেশন, ফ্রেন্ডস্ সোসাইটি, আহম্মদ আলী ওয়াকফ এস্টেট, আ.স.ম মাহবুব-উল আলম লিপন, জাহিদুল আজহার আলম বেপারী, স্পন্দন ও হ্যালো ছাত্রলীগ।