POPULAR BD NEWS
Popular BD News Logo

একটি বাসা থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১ | সময়: ১:০৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি বাসা থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক শিশুও (০২) আহত হয়েছে।

শনিবার সকালে উপজেলার দিগর ইউনিয়নের কাশতলা খামারপাড়া এলাকার নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার কাশতলা গ্রামের হযরত আলীর স্ত্রী জমেলা বেগম, ছেলের বউ সুমি আক্তার ও কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের শাহজালাল।

নিহত সুমি আক্তারের দুই বছরের শিশু সাফিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুত্বর।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন