POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ | সময়: ৭:৫৯ অপরাহ্ণ

কচুয়ার সাচার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।

২৯ অক্টোবর শুক্রবার সকালে সাচার দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার উপরে ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা ব্যবসায়ীরা দাবি করেন।

ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে, আকবর মটরস,সাইদুল ইসলামের ধানের আড়ত,আব্দুল হালিমের বিসমিল্লাহ মেডিকেল হল,রিপনের ফার্নিচার দোকান ও অ্যাডভোকেট জসিম উদ্দিন প্রধানের চেম্বার। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের মালামাল ও পুজিঁ হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এতে অল্পের জন্য পাশ্ববর্তী বেশ কয়েকটি ধানের আড়ত ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়।

ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি খুবই দু:খজনক। আমি প্রত্যেক ক্ষতিগ্রস্থদের এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করব।

এসময় সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার মিনু,সাচার বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া হীরা,সেক্রেটারী সেলিম কবির ও বণিক সমিতির সভাপতি জাকির তালুকদার পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন