POPULAR BD NEWS
Popular BD News Logo

গোসলের ভিডিও করলো ভাসুর, আত্মহনন করলো প্রবাসীর স্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ | সময়: ২:০৯ অপরাহ্ণ

গোসলের ভিডিও করলো ভাসুর আবু তালেব । সেই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে আপত্তি কাজে জড়ানোর অপবাদে আত্মহত্যা করে প্রবাসির স্ত্রী সুবর্না (১৯)। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের তালুকদার বাড়িতে।

নিহত সুবর্না হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকার বদরপুর গ্রামের কাতার প্রবাসী শরীফ উল্যাহর স্ত্রী।

নিহত সুবর্নার বাবা ঝন্টু তালুকদার জানান, আমার মেয়ে সুবর্নাকে আড়াই বছর আগে বদরপুর গ্রামোর আবদুল মোতালেবের ছেলে শরিফের সাথে বিবাহ দেই। কিছুদিন যাবার পর আমার মেয়ের জামাই প্রবাসে চলে যায়। সে থেকে তার বাসুর আবু তালেব তাকে কু প্রস্তাপ দিয়ে আসছে। শুধু তাই নয় সে আমার মেয়ের গোসলের ভিডিও ধারন করে তাকে ব্লাকমেইল করে। সোমবার তারা আমার স্ত্রীকে খবর দিয়ে আমার মেয়েকে আমার বাড়ি পাঠিয়ে দেয়। ওইদিন রাতেই তারা আমার মেয়ের শাশুড়ি পেয়ারা বেগম আমার বাড়ি এসে মেয়ের বিরুদ্ধে উল্টো শাসিয়ে যায়। এ নিয়ে সুবর্নার মন খারাপ হয়ে যায়।

এদিকে বুধবার সকালে আমরা ঘরের একটি কক্ষে বসে কথা বলছিলাম তার ফাঁকে সে অন্য রুমে গিয়ে উড়না পেঁচিয়ে লড়ার সাথে আত্মহত্যা করে। মেয়ের মৃত্যুর জন্য তার বাসুর তাহেরকে দায়ী করছি। তার ফাঁসি চান বাবা।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তে তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন