POPULAR BD NEWS
Popular BD News Logo

ক্যান্সারের সাথে ঝুপড়ি ঘরে কাতরাচ্ছেন আবুল বাসার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৩, ২০২০ | সময়: ৮:৪৯ অপরাহ্ণ

আছে ঝুপড়ি ঘর। সেখানে বসবাস। দুই বছর ধরে শরীরে মরণব্যাধি ক্যান্সার। বয়স ৬০ উর্ধ্বো। নাম আবুল বাসার। করছেন মানবেতর জীবন-যাপন। প্রয়োজন সামর্থ্যবানদের সহযোগিতা।

তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুরে ছকিদার বাড়ির বাসিন্দা। সম্পদ সংকুলান না হওয়ায় থাকছেন শ্বশুরালয়ের ঝুপড়ি ঘরে। আর এই ঝুপড়ি ঘরে সঙ্গী স্ত্রী হনুফা বেগম।

মানুষের মৌলিক চাহিদার খাদ্য, বাসস্থান আর চিকিৎসা। কোনোটির প্রতিকুলে নেই আবুল বাসার। কর্ম ছেড়েছন অনেক আগেই। মাঝে মাঝে না খেয়েও থাকেন। আর শরীরের ব্যাথায় প্রতিনিয়ত চিৎকার চেচামেছিতে কাটে তার দিনক্ষণ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন। যে ঘরের নাই দরজা-জানালা। কোনমতে প্লাস্টিকের কাগজ দিয়ে মোড়িয়ে তৈরী করা ঘরে দিনগুলো কাটছে তার। রোদ- বৃষ্টি দুই আবহাওয়াকে ভালোবেসেই তার দিনাতিপাত।

জানা গেছে, এক মাত্র ছেলে আবিদ। বিয়ে করে নিজের ভিটিতে সন্তান-স্ত্রী নিয়ে বসবাস। ছেলে দিনমজুর।

আবুল বাসারের ভাই আবুল খায়ের। তিনি জানান, আমরা গরীর খেতেই পাইনা। চিকিৎসা কিভাবে করাবো। মানুষে কিছু দিলে দুই একটা ওষুধ এনে দেই।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমি জানি সে ক্যান্সার আক্রান্ত। কিন্তু তার জন্য কিছু করতে পারিনি।

আবুল বাসারের স্ত্রী হনুফা বেগম বলেন, আমরা চিকিৎসা খরচের জন্য উপজেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা দপ্তরে আবেদন করেছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন