POPULAR BD NEWS
Popular BD News Logo

নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারালো পাকিস্তান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ | সময়: ১০:৫২ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ স্থান ধরে রাখল পাকিস্তান। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করেই ফেললেন বাবররা।

লড়াই হবে দ্বিতীয় স্থানের জন্য। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ভারত। সেই ম্যাচে যে দল জিতবে সেমিফাইনালে যাওয়ার দিকেও তারাই এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আর এ কারণেই নিউজিল্যান্ডের পরাজয়ে কেবল পাকিস্তানই, খুশি ভারতও। মঙ্গলবার পাকিস্তান যখন অপমানের বদলা নিচ্ছে, ভারতীয় সমর্থকরা চাইছিলেন বাবরদের জয়। রোববার যে প্রতিপক্ষের কাছে ১০ উইকেটে হারের লজ্জা সইতে হয়েছে, সেই পাকিস্তানের জয়ের দিকেই তাকিয়ে বসেছিলেন ভারতীয় সমর্থকরা।

কারণ ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড ছাড়া বাকি তিন দল আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ড। ভারতীয় সমর্থকদের মতে, এই তিন দলের বিরুদ্ধেই অনায়াসে জিতবে প্রথম তিনটি দল।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে চাপে রেখে ৮ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে নিয়ে বিশ্বকাপের টানা দ্বিতীয় ম্যাচেও জয় পায় পাকিস্তান।

মঙ্গলবার তাই নিউজিল্যান্ডকে হারিয়ে অপমানের জ্বালা জুড়ানোর সঙ্গে ভারতীয় সমর্থকদের মুখেও হাসি ফোটালেন বাবররা।
সূত্র: যুগান্তর

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন