POPULAR BD NEWS
Popular BD News Logo

হাটিলা পূর্ব ও সদর ইউনিয়নের বর্ধিত সভা স্থগিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১ | সময়: ১০:০৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ ও ৫ নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা স্থগিত করেছে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক গাজী মো.মাঈনুদ্দিন।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় পপুলার বিডিনিউজকে জানান, বুধবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হাজীগঞ্জে মন্দিরে হামলার ঘটনাস্থল পরিদর্শন করবেন। এ জন্য বুধবার সকালে হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভাটি স্থগিত করা হয়েছে। এছাড়া পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বর্ধিত সভা স্থগিত করা হয়েছে। ওইদিন বিকালে হাজীগঞ্জে ধর্মমন্ত্রী আসছেন।

পরবর্তীতে স্থগিত হওয়া বর্ধিত সভার তারিখ জানানো হবে।

উল্লেখ, হাজীগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে ১১ টি ইউনিয়নের বর্ধিত সভার ৩ টি স্থগিত হয়েছে। পাঁচটিতে নৌকা চেয়েছেন ৪০ জন প্রার্থী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন