কুমিল্লায় র্যাব-১১ অভিযানে কোতয়ালি থানাধীন শাসনগাছা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ অক্টোবর ২০২১ ইং তারিখ দিবাগত
রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ (দশ) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানার মধ্য চড়াইল গ্রামের মোঃ শহীদ ভান্ডারীর ছেলে মোঃ সজীব (২৫)।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
E/N