POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মৃত নবজাতক উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১ | সময়: ৪:২৮ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েশিশুটির বয়স এক দিন বলে ধারণা করা হচ্ছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাফর বলেন, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বন্ধ ফটকের কাছ থেকে মেয়েশিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে ৯৯৯–এ ফোন করে বিশ্ববিদ্যালয় এলাকায় নবজাতক পাওয়ার খবর জানান এক ব্যক্তি। পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর শিশুটিকে দাফন করা হবে। নিয়ম অনুযায়ী, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হবে।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন