POPULAR BD NEWS
Popular BD News Logo

কাফরুল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতা হলেন হাজীগঞ্জের রহমত ভূঁইয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১ | সময়: ১:৩৩ অপরাহ্ণ

কাফরুল থানা আওয়ামী সেচ্ছা সেবক লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন হাজীগঞ্জের রহমত ভূঁইয়া।

সোমবার ২৫ অক্টোবর কাফরুল থানা আওয়ামী সেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

রহমত ভূঁইয়া এর আগে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ- সম্পাদক সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ঢাকা মহানগর উত্তর, কাফরুল থানা শাখার ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়ে রহমত ভূঁইয়া জানান, আগামীতে কাফরুল থানা আওয়ামী সেচ্ছা সেবক লীগ কে আরো সুসংগঠিত করতে সর্বাত্মক চেষ্টা করবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন