POPULAR BD NEWS
Popular BD News Logo

বরুড়ায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ | সময়: ৬:০০ অপরাহ্ণ

কুমিল্লার বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মুফতী আলী আকবর ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অলীতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব হযরতুল আল্লামা মহি উদ্দিন খান লতিফী, আল আরাফা গ্রুপের চেয়ারম্যান মোঃ জোবায়ের হোসেন জুয়েল,কুমিল্লা জেলা তরীকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, আহলে সুন্নাত ওয়াল কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরতুল আল্লামা মুহতাসিম বিল্লাহ,আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেকুর রহমান, কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহা সচিব মুহাম্মদ মাসুদ হোসেন আল কাদরী, সাংগঠনিক সচিব মাওলানা মোঃ আবদুল মতিন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ খোরশেদ আলম (এম এ)। সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ শাহজাহান সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন , বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক জাকির হোসাইন, শশাইয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আনোয়ার হোসেন, বরুড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেন, পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর রোটাঃ শাহিনুর হোসেন, সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন মাদ্রাসার প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এদিন সকাল ১০টার পূর্বেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুলুস সহকারে পিকাপ, সিএনজি, অটোরিকশা, ও মটর সাইকেল যোগে মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়। মিলাদ ও দোয়ার মাধ্যমে দেশবাসীর কল্যান কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন