POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার ৫৪

ডেস্ক নিউজ | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ | সময়: ৫:৫০ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় এ পর্যন্ত মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দায়েরকৃত ১০টি মামলায় আসামি করা হয়েছে প্রায় পাঁচ হাজার জনকে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইব্রাহীম খলিল জানান, সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। এর মধ্যে প্রথমেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা দুই হাজার থেকে ২২শ’ জনকে আসামি করে দুটি করে মামলা করে। পরবর্তীতে গত কয়েক দিনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আরও আটটি মামলা করেছেন। প্রতিটি মামলায় অজ্ঞাতনামা তিন থেকে চারশ’ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ৫৪ জনকে।

ল্লেখ্য, কুমিল্লার ঘটনার জের ধরে গত ১৩ অক্টোবর রাতে হাজীগঞ্জ পৌর এলাকায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ।

সংঘর্ষের পর ঘটনাস্থলে তিন জন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনসহ মোট পাঁচ জনের মৃত্যু হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন