POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১ | সময়: ১১:৫৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে শনিবার সন্ধ্যায় পুকুরের পানিতে পড়ে তানিশা আক্তার ফাতেহা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটির বাবা জহিরুল ইসলাম জুয়েল বলেন, আমার মেয়ে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে অগোচরে পুকুরে পড়ে যায়।

পরে খোঁজাখুজির এক পর্যায়ে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন