POPULAR BD NEWS
Popular BD News Logo

টসে হেরেও প্রথমেই ব্যাটিং করবে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১ | সময়: ৩:৪২ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল।

অতীতে এই দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১১ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ৭ ম্যাচে জয় পায় শ্রীলংকা। আর ৪ ম্যাচে জয় পায় বাংলাদেশ।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলংকার চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারায়।

বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে টানা জিতে মূলপর্বে উঠেছে বাংলাদেশ।

সূত্র: যুগান্তর
HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন