প্রথম পর্ব শেষ হয়ে গেছে। ৪টি দল ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। আজ শনিবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে উপভোগ্য সুপার টুয়েলভ পর্ব।
আবুধাবিতে দিনের প্রথম ম্যাচে আজ টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার এখনো বলার মতো সাফল্য নেই। এই বিশ্বকাপে তাই ক্ষুধার্ত হয়েই এসেছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্করা।
যদিও ওয়ার্নারের ফর্মহীনতা অজিদের জন্য চিন্তার কারণ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ‘সেমিফাইনালিস্ট’ বদনাম পেলেও যেকোনো দলের জন্যই বড় হুমকি। দলটির টপ অর্ডার মাঝে ডেভিড মিলারের ফর্ম গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বোলিংয়ে কাগিসো রাবাদা, তাবরেজ শামসি পার্থক্য গড়ে দিতে পারেন।
সূত্র:কালের কণ্ঠ
R/N