POPULAR BD NEWS
Popular BD News Logo

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রীর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১ | সময়: ৬:১৭ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশি নাদিয়া মজুমদার।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ অক্টোবর) আনুমানিক বেলা ১১টা ৪৫ মিনিটে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে সিগনাল পার হবার সময় একটি মিনি ভ্যান তাকে আঘাত করে। আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২০ অক্টোবর) রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

১৭ বছর বয়সী নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের ছাত্রী ছিলেন। নিহতের বাবার নাম সুমন মজুমদার।

পুলিশ জানায়, ৪০ বছর বয়সী ভ্যানচালক দুর্ঘটনার পর ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কেউ ওই দুর্ঘটনা দেখে থাকলে বা মোবাইলে ভিডিও করে থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

সূত্র:জগরণ
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন