POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১ | সময়: ২:৪৪ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালি থানাধীন ময়নামতি বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০ অক্টোবর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার ময়নামতি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্বহারা গ্রামের চারু মিয়ার ছেলে আল আমিন
(১৯)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ববহৃত মোটর সাইকেলটিও জব্দ করেছে র‌্যাব-১১।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা ̈গ্রহণ করা হয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন