POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১ | সময়: ৮:৩২ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (৪) ও জান্নাত (৪) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
২০ অক্টোবর বুধবার দুপুর বারোটায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের রামপুর গ্রামের খাঁন বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

হাসপাতাল ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,‘ রামপুর খাঁন বাড়ির সিরাজ খাঁনের ছেলে ইয়ামিন ও ইসমাইল খাঁনে মেয়ে জান্নাত (৪)সবার অজান্তে খেলার ছলে বাড়ির পুকুরে চলে যায়। বাবা-মা তাদেরকে না দেখে বাড়ির সবাই খুঁজতে থাকে।

হঠাৎ করে দেখতে পায় পুকুরের পাড় পানিতে জান্নাত ও ইয়ামিন পড়ে আছে। সাথে সাথে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন