দেশের ৬টি অভয়াশ্রমসহ চাঁদপুরের নৌ-সীমানায় ৪ অক্টোবর থেকে চলছে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে । আগামি ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপি চলবে জাতীয় সম্পদ ইলিশ রক্ষার এ অভিযান।
আজ ২০ অক্টোবর অভিযানের ১৭তম দিন।
এর মধ্যে পদ্মা-মেঘনার জেলা-উপজেলা প্রশাসন,কোস্ট গার্ড,নৌ-পুলিশ জেলা মৎস্য ও উপজেলা মৎস্য যৌথ বা এককভাবে এ পর্যন্ত ২২৫টি অভিযান ও ৬৩টি মোবাইল কোর্ট মোট ২৮৮টি পরিচালনা করা হয়েছে ।
অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫২ লাখ মিটার জাল আটক করা হয়। যার মূল্য হবে ২০ কোটি ১৬ লাখ টাকারও অধিক। চাঁদপুর সদর,মতলব উত্তর ও হাইমচরের ১৯০ জন জেলেকে আটকপূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
জেলা মৎস্য অধিদপ্তর ৭৫টি মামলা করা হয়েছে। এ ছাড়াও ১৩৮৬ টি আড়ৎ ও ৪৫৮ টি বাজার ও ১৯৪টি মাছঘাট মনিটরিং করা হযেছে। ১৯ লাখ টাকা নিলামে আয় হয়েছে ।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মনিটরিং কক্ষ থেকে ২০ অক্টোবর সূত্রে এ তথ্য জানা যায়।
প্রসঙ্গত,পদ্মা-মেঘনায় ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিঠা পানিতে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতেই এ অভিযান শুরু।
ফলে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত মেঘনা নদীর ৮০ কি.মি এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
এ সময়ের মধ্যে ইলিশ ধরা,আহরণ,বিক্রি ও বিপণন বন্ধ থাকবে। ইলিশের এ প্রজনন সময়ে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে জেলেদের ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে।
E/N