POPULAR BD NEWS
Popular BD News Logo

বিপৎসীমার ওপরে তিস্তার পানি

ডেস্ক নিউজ | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১ | সময়: ৪:৩৭ অপরাহ্ণ

শুষ্ক মৌসুমে ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তায় পানি হু হু করে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এদিকে পানির তোড়ে তিস্তা ব্যারাজের ফ্লাট বাইপাস হুমকির মুখে পড়েছে।

বুধবার (২০ অক্টোবর) সকাল ৯ টায় দেশের বৃহত্তম সেচপ্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫৩ দশমিক ২০ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তায় পানিবৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের তিন উপজেলায় তিস্তার চরাঞ্চলে ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাজার হাজার হেক্টর জমির ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। পানির তোড়ে ভেঙে গেছে রাস্তাঘাট।

এদিকে বুধবার ভোর থেকে তিস্তার পানি বৃদ্ধিতে তিস্তার চরাঞ্চলের ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় ঘরবাড়ি ছেড়ে পানিবন্দি পরিবারগুলো উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

সূত্র: দৈনিক ইওেফাক
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন