POPULAR BD NEWS
Popular BD News Logo

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১ | সময়: ৪:০৫ অপরাহ্ণ

গাজীপুরে ভয়াবহ আগুনে একটি ঝুটের গুদাম পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে জরুন এলাকায় হায়দার আলীর টিনশেড ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের গুদাম পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে টিনশেড ওই ঝুটের গুদামে আগুন লাগে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

কাশিমপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই গুদামে বিদ্যুৎ সংযোগ ছিল না। তাই ধারণা করা হচ্ছে— বিড়ি-সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন