POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে আওয়ামী লীগের বর্ধিতসভার প্যান্ডেল ভাঙচুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ | সময়: ৪:০৫ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিতসভা কেন্দ্র করে নির্মিত প্যান্ডেল কে বা কারা ভেঙে ফেলেছে। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা আওয়ামী লীগ বর্ধিতসভা স্থগিত করেছে।

জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রোববার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিতসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সভা উপলক্ষ্যে হাসা আল আমিন মাদ্রাসার পাশের একটি মাঠে প্যান্ডেল করে ইউনিয়ন আওয়ামী লীগ।

রোববার সকালে ইউনিয়ন আওয়ামী লীগ ও মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীর লোকজন এসে প্যান্ডেলটি ভেঙে ফেলেছে দেখতে পায়।

মনোনয়নপ্রত্যাশী হুমায়ুন কবির পাটোয়ারী প্যান্ডেল ভাঙার বিষয়টিকে দুঃখজনক অ্যাখ্যা দিয়ে দলীয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে তদন্ত করার দাবি জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা শনিবার সন্ধ্যার মধ্যেই প্যান্ডেল তৈরি করে বাড়ি চলে যাই। সকালে এসে দেখি প্যান্ডেলটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাতে কে বা কারা এ ঘটনা ঘটায়। এ কারণে তৃণমূলের বর্ধিতসভা স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চলছে। ফরিদগঞ্জে আওয়ামী লীগের কঠোর অবস্থানের কারণে তা না পারায় রাতের আঁধারে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভার প্যান্ডেল ভাঙা হয়েছে। এরা কারা তা চিহ্নিত করা

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন