POPULAR BD NEWS
Popular BD News Logo

রণবীর–দীপিকার ছেলের নাম কী?

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ | সময়: ১:১১ অপরাহ্ণ

দীপিকার মা হওয়া নিয়ে তেমন কোনো ফিসফাস তো শোনা যায়নি। তাহলে ছেলের নাম নিয়ে কেন এত ব্যস্ত হয়ে পড়লেন রণবীর সিং! ‘দ্য বিগ পিকচার’ নিয়ে টেলিভিশনে ব্যস্ত এই অভিনেতা। এই কুইজ শোতেই একটি বিশেষ মুহূর্তে রণবীর জানালেন তাঁর বাচ্চার নাম।

এই কুইজের এক প্রতিযোগী গোরখপুরের অভয় সিংয়ের সঙ্গে আলাপে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। রণবীর বলেন, ‘দু–তিন বছরের মধ্যে আমাদেরও বাচ্চা হবে! অভয়, ভাই সাহেব, তোমার ভাবি এত মিষ্টি বাচ্চা ছিল, আমাকে এমনই একটা বাচ্চা দাও, জীবনটা দাঁড়িয়ে যাবে।’

শুধু তা–ই নয়, বাচ্চার কী নাম রাখা হবে, তা–ও জানিয়ে দিলেন পদ্মাবত অভিনেতা। ‘আমি বাচ্চার নামের শর্টলিস্ট করছি। তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি (বাচ্চার জন্য) সূর্যবীর সিং নাম নিলাম।’

দীপিকারও যে মা হওয়ার ভারি ইচ্ছা, বিয়ের আগেই জানা গিয়েছিল সে কথা। ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, ‘অভিনেত্রী না হলে জানি না আমি অন্য কোন পেশার সঙ্গে যুক্ত হতাম। তবে আমার তিনটা বাচ্চা থাকবে। ওরা দৌড়াদৌড়ি করবে। আমার হাতে কাজও থাকবে। ওদের নিয়েই শুটিংয়ে যাব। আমার একটা সুখী পরিবার হবে।’

‘দ্য বিগ পিকচার’ সঞ্চালনা নিয়ে কিছুটা নার্ভাস ছিলেন রণবীর সিং। দীপিকা নাকি সে সময় তাঁর পাশে এসে দাঁড়িয়েছে। রণবীর বলেন, ‘প্রথম দিন আমি খুবই নার্ভাস ও রোমাঞ্চিত ছিলাম। দীপিকা আমাকে শুভকামনা জানিয়ে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছে।’
দীপিকা ও রণবীর সিংয়ের হাতে এখন অনেক কাজ। শাহরুখ খানের সঙ্গে পরবর্তী ছবি পাঠান–এ হাজির হচ্ছেন রাম–লীলা অভিনেত্রী।

সূত্র:প্রথম আলো
R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন