POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১ | সময়: ১১:৪১ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে বিয়ের প্রলোভনে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে আটককৃতকে কোর্টে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের মিয়াসাব বাড়ির মৃতঃ নূর মোহাম্মদের পুত্র মোঃ মিজান (৪৪) গত ১১ জুন দুপুরে একই বাড়ির বাক প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পররবর্তীতে মিজান ভয় দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। ফলশ্রুতিতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার শারীরিক অবস্থার পরিবর্তন ঘটে।

পরবর্তীতে তার মা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে মিজানের সাথে সম্পর্কের বিষয়টি খুলে বলে। এ ঘটনায় স্থানীয়ভাবে শালিশ অনুষ্ঠিত হলে অভিযুক্ত মিজান সেখানে ঘটনা স্বীকার করে এবং বিষয়টি নিষ্পত্তি করতে ভিকটিমের পরিবারকে চাপ প্রয়োগ করে।

এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে বুধবার (১৩ অক্টোবর)রাত সাড়ে ৮টায় শাহরাস্তি থানায় মামলা রুজু করলে থানা উপ-পরিদর্শক (এস আই) মোঃ রোকন উদ্দিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন