POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় তিন মামলায় আসামি ২ হাজার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১ | সময়: ৪:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বুধবার রাতে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় দুই হাজার জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, উপজেলায় মোট ১২টি পূজামণ্ডপ ভাঙচুর হয়েছে। পুলিশ বাদী হয়ে দুটি ও মন্দির ভাঙার দায়ে মন্দির কর্তৃপক্ষে একটি মামলা করেছে। এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে জনতা-পুলিশের সংঘর্ষে নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

অন্যদিকে বুধবার রাতে হাজীগঞ্জ বাজারে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত বাবলু, আল আমিন, শামীম ও হৃদয়ের দাফন সম্পন্ন হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন