POPULAR BD NEWS
Popular BD News Logo

বায়তুল মোকাররম থেকে মিছিল, নাইটিঙ্গেল মোড়ে সংঘর্ষ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১ | সময়: ৪:৪৭ অপরাহ্ণ

কুমিল্লার ঘটনার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম থেকে মিছিল বের করা হয়। ওই মিছিল কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

শুক্রবার জুমার নামাজের পর ‘মালিবাগ মুসলিম সমাজ’ ব্যানারে কয়েকশ লোক এই বিক্ষোভ মিছিলে সমাবেত হয়।

পরে মিছিলকারীদের একটি অংশ পুলিশের ওপর ঢিল নিক্ষেপ করে। অপরদিকে পুলিশ বিভিন্ন গলির মুখে অবস্থান নিয়ে টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। সেখান থেকে একজনকে ধরে রমনা থানায় নিয়ে যায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আবদুল আহাদ গণমাধ্যমকে বলেন, বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যেতে দেওয়া হয়। কিন্তু তারা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন