POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নিহত তিনজনের জানাজা সম্পন্ন

ডেস্ক নিউজ | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১ | সময়: ৮:১১ অপরাহ্ণ

বুধবার রাতে হাজীগঞ্জ বাজারস্থ এলাকায় হামলার ঘটনায় নিহত ৩ জনের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্য়ায় নিহতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত ব্যাক্তিরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের আমিন মিয়া চেয়ারম্যান বাড়ির আব্বাস মিয়ার ছেলে শামীম হোসেন (১৯), একই গ্রামের সেকান্দার আলী বেপারী বাড়ির ফজলুল হকের ছেলে ইয়াসিন হোসেন হৃদয় (১৪) ও হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রায়চৌ গ্রামের মো. আল আমিন হোসেন।

জানা গেছে, শামীমের জানাজার নামাজ হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পশ্চিম পাশে বালুর মাঠে, হৃদয়কে রান্ধুনীমুড়া চৌধুরী বাড়ীর সম্মুখে ও আল আমিনের জানাজা হয় সাবেক শুকু কমিশনারের বাড়ীর সামনে।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একাধিক মামলা হবে। এখন পর্যন্ত হাজীগঞ্জে ৭ জন, কুমিল্লায় ৪৩সহ চট্রগ্রাম রেঞ্জে ৭৩ জনকে আটক করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন