POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মামলা তুলে নিতে বাদীর পরিবারকে মারধর ও হুমকি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ | সময়: ৮:০৯ অপরাহ্ণ

বড় ভাইয়ের সাথে ভগ্নিপতির আর্থিক লেনদেন নিয়ে মামলা চলছে। সেই ঘটনাকেই কেন্দ্র করে এখন ছোট ভাইয়ের উপর হামলা করে ভগ্নিপতি।

ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাসান আহাম্মেদের সাথে ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে থেকেই বড় ভাই মাসুদ আলমের সাথে তার বোনের আর্থিক লেনদেন নিয়ে মামলা চলছে। আর সেই মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন তার ভগ্নিপতি নুরআলম।

ভুক্তভোগী হাসান আহম্মেদ পপুলার বিডিনিউজকে বলেন, তার ভগ্নিপতির সাথে তার বড় ভাইয়ের আর্থিক লেনদেন রয়েছে। তা নিয়ে দুই পক্ষের মামলাও চলছে। তাদের এই বিষয়ে সে কোনো ভাবেই জড়িত না। তবুও তার ভগ্নিপতি মঙ্গলবার তাদের বাড়িতে গিয়ে চিৎকার-চেচামেচি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে রাতে দোকানে এসে অতর্কিত হামলা চালায়।

এতে হাসান আহম্মেদ আহত হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে। এই বিষয়ে ভুক্তভোগী হাসান আহম্মেদ হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

হাজীগঞ্জ পৌরসভার ধেররা এলাকা নুর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, শ্বশুরের পরিবারের কাছে ১৫ লাখ টাকা পাওনা। সাত লাখ দিয়েছে। বাকী আট লাখ টাকা। পাওনা টাকা নিয়ে হট্টগোল হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন