POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব এক্সপ্রেস বাস ও ইজিবাইকের সংঘর্ষ নিহত ১, গুরুতর আহত ৬

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ | সময়: ১১:৫৮ অপরাহ্ণ

মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের কানাছোঁয়া এলাকায় মতলব একপ্রেস বাস ও ইজিবাইকের সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে পিংকি দাস(১৪) নামের এক যাত্রী নিহত হয়েছে।

এ দুর্ঘটনায় আরও ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে।

১২ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫ টার দিকে দাউদকান্দির কানাছোয়া ব্রিক ফিল্ডের পাশে “মতলব এক্সপ্রেস” বাস ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও মতলব এক্সপ্রেস দাউদকান্দি অফিস এবং যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস (ঢাকা ঝ ১৪-০২৬২) বাসটি কানাছোঁয়া ব্রিকফিল্ডের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সাথে সংঘর্ষ হয়।

এসময় বাসটি গতি হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্যে ১ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। নিহত যাত্রীর নাম পিঙ্কি দাস (১৪)। সে কানাছোঁয়া গ্রামের কার্তিক দাসের মেয়ে।

দুর্ঘটনায় ৬জন গুরুতর আহত হয়।আহতদের মধ্যে কানাছোঁয়ার শাহ আলমের মেয়ে আন্না(১৩), ফজল হকের ছেলে আবুল হোসেন (৪০)। বাকি চার জনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা দাউদকান্দি সরকারি হাসপাতাল ও গৌরীপুরের একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন