POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ইলিশ রক্ষায় ১৭৩টি অভিযান-মোবাইল কোর্ট

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ | সময়: ৭:৫৪ অপরাহ্ণ

দেশের ৬টি অভয়াশ্রমসহ চাঁদপুরের নৌ-সীমানায় ৪ অক্টোবর থেকে চলছে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে । আগামি ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপি চলবে জাতীয় সম্পদ ইলিশ রক্ষার এ অভিযান। আজ ১২ অক্টোবর অভিযানের ৯ম দিন।

এর মধ্যে পদ্মা-মেঘনার জেলা-উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড,নৌ-পুলিশ জেলা মৎস্য ও উপজেলা মৎস্য যৌথ বা এককভাবে এ পর্যন্ত ১৩৫ টি অভিযান ও ৩৮ টি মোবাইল কোর্ট (১৭৩টি) পরিচালনা করা হয়েছে ।

অভিযান চালিয়ে প্রায় ৮৩ লাখ মিটার জাল আটক করা হয়। যার মূল্য হবে ১৬ কোটি ৭৫ লাখ টাকার অধিক। এ সময় চাঁদপুর সদর, মতলব উত্তর ও হাইমচরের ১১৪ জন জেলেকে আটকপূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। জেলা মৎস্য অধিদপ্তর ৫৫টি মামলা করা হয়েছে।

এ ছাড়াও ৭৬৭ টি আড়ৎ ও ২৪৫টি বাজার মনিটরিং করা হযেছে ।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মনিটরিং কক্ষ সূত্রে এ তথ্য জানা যায়।
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন