POPULAR BD NEWS
Popular BD News Logo

মা হচ্ছেন অভিনেত্রী প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: জুন ২১, ২০২০ | সময়: ৭:২৭ অপরাহ্ণ

খুব শিগিগিরিই নাকি অনুরাগীদের সুখবর দিতে চলেছেন অভিনেত্রী প্রীতি জিনতা। বলিউডে গুঞ্জন চলছে, প্রীতি মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং স্বামী জেন গুডএনাফও।

এমন খবর প্রকাশ্যে আসার পর বেশ খুশি নায়িকার অনুরাগীরা। মা হওয়ার পরে আবার বলিউডে ফেরারও ইঙ্গিত দিয়েছেন প্রীতি। তবে পেশাগত জীবনের সেকেন্ড ইনিংস শুরু করলেও সে সময় সম্ভাবত পরিচালক বা প্রযোজকের ভূমিকাতেই দেখা যাবে ‘বীর জারা’র নায়িকাকে।

এর আগে শুক্রবার বলিউডের আরেক অভিনেত্রী আনুশকা শর্মার বেবি বাম্পের একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে নায়িকার স্বামী বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলিও ছিলেন। এর পরই গুঞ্জন ওঠে, মা হতে চলেছেন আনুশকা।

কিন্তু ছবিটি ভুয়া বলে প্রমাণিত হয়। ছবিটি ছিল আরেক তারকা জুটি রিতেশ দেশমুখ ও জেনোলিয়ার। জেনোলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার সময়ের। সেই ছবিতে আনুশকা শর্মা ও বিরাট কোহলির মুখ বসিয়ে ভুয়া ছবিটি বানানো হয়। ফলে আনুশকার মা হওয়ার গুঞ্জনও মিথ্যা বলে প্রমাণিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন