POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজধানীতে গাড়ির ভেতর অর্ধগলিত লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১ | সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ

রাজধানীর তেজগাঁওয়ে গাড়ির ভেতর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার গভীর রাতে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

গত দুদিন ধরে শহীদ তাজউদ্দীন আহমদ সরণির একটি পেট্রলপাম্পের পাশে ওই গাড়িটি পড়েছিল। রাতে গাড়ি থেকে প্রকট গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেন।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক গণমাধ্যমকে বলেন, গাড়ি ভেতর ‘অর্ধগলিত’ অবস্থায় লাশটি পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঢাকা মেট্রো ঘ-১১৭৯৮৬ নম্বরের ওই গাড়িটি চালকসহ গত বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় শনিবার বিকালে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

নিখোঁজ চালকের নাম সজল কুমার ঘোষ। আর গাড়ির মালিক কামাল হোসেন ধানমণ্ডির এক বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, লাশটি চালকের বাঁ পাশের আসনে ছিল। লাশ কিছুটা বিকৃত হওয়ায় শরীরে কোনো আঘাত আছে কিনা তা প্রাথমিক পর্যায়ে বোঝা সম্ভব হয়নি।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন