POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়ার মৃত্যুবার্ষিকীতে মাদ্রাসায় চাল বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ | সময়: ৮:৪৬ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মহরম শাহজাহান মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে( ৯ সেপ্টেম্বর) শনিবার দুপুরে ওই ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় চাউল বিতরণ করেন মরহুমের সুযোগ্য ছেলে, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোহাম্মদ শিপু ।

হোসাইন মোহাম্মদ শিপু বলেন, আমার বাবা এই ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। আপনাদের সুখে দুঃখে সব সময় তিনি পাশে থেকে সাহায্য- সহযোগিতা ও এলাকাবাসীর জন্য কাজ করেছেন। সেটা আমার বাবার কাছ থেকে আমরা শিখেছি।

তিনি বলেন,আমি যেন বাবার মতো অসহায় মানুষের পাশে থেকে সাহায্য- সহযোগিতার ধারা অব্যাহত রাখতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রানা মিয়া, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আহম্মেদ বাবু, যুবলীগ নেতা শিপন সরকার, যুবলীগ নেতা সাধন সরকার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন আয়নাল, ডাঃ খলিলুর রহমান, শিশির সরকার বাবু প্রমুখ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন