হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর এলাকার কৃষক বিল্লাল হোসেন (৫৫) আত্মহনন করেছে। শনিবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ।
জানা গেছে, সকালে গরুর ঘাস কাটতে গিয়ে আত্মহনন করে কৃষক বিল্লাল। সে ফিরোজ খালের দক্ষিণপাড়ে গাছের সাথে গলায় ফাঁস দেয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরিবারে তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।