POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মেঘনায় ২৯ ড্রেজার-বাল্কহেড জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১ | সময়: ১১:২৩ পূর্বাহ্ণ

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ ড্রেজার ও বাল্কহেডের উপর অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। এতে ১৭ টি বলগেট ও ১২ টি ড্রেজার জব্দ করা হয়।

৭ অক্টোবর বৃহস্পতিবার দিনভর মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। পরে জব্দকৃত অবৈধ ড্রেজার ও বাল্কহেড মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯ মামলায় ১২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১জন বাল্কহেড স্টাফকে ৬ মাসের জেল দেয়া হয়। অভিযানে র্যাব কুমিল্লা, কোস্টগার্ড ও নৌ-পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) বদরুল হাসান লিটনের পপুলার বিডি নিউজকে জানান, দেশব্যাপী অবৈধ নৌ-যানের উপর অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে যেসব বাল্কহেড ও ড্রেজারের বৈধ কাগজপত্র নেই, ফিটনেস ত্রুটি রয়েছে এবং চালক ও সুকানিদের লাইসেন্স নেই সে সমস্ত নৌ-যানের উপর নৌ-পরিবহন অধিদপ্তরের অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার নৌ পুলিশ, কোস্টগার্ড ও র্যাবের সহায়তায় অভিযান চালানো হয়।

এতে ১৭ টি বলগেট ও ১২ টি ড্রেজার জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ ড্রেজার ও বাল্কহেড মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯ মামলায় ১২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১জন বাল্কহেড স্টাফকে ৬ মাসের জেল দেয়া হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন