POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর মা ইলিশ রক্ষা অভিযানে আটক তিন জেলে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১ | সময়: ১:০৩ পূর্বাহ্ণ

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে জেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড বিসিজিএস, রাঙ্গামাটি এর বিশেষ অভিযানে ৩ জেলেকে আটক করা হয়েছে। ৬ অক্টোবর ভোরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় তাদের আটক করা হয়। একই অভিযানে ৮০হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলা গুনরাজদী এলাকার রাসেল খান, (২৬), ইব্রাহিম শেখ (৩০) ও বালিয়া এলাকার দুলাল সরকার (৩৫)।

আটকদের সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।

অভিযানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ, কোস্টগার্ড রাঙ্গামাটি জাহাজের পেটি অফিসার এম জালাল উদ্দিন এবং সঙ্গীয় ফোর্স।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন